বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি অটোরিক্সা মৌলভীবাজার-থ-১১-৬৭৮৩ খাদে পড়ে সিএনজি ড্রাইভার সুমন্ত দাস (৫০) ঘটনাস্থলে মারা যায়। ১১ জুলাই বৃহস্পতিবার রাত ১২টায় বিয়ানীবাজার-বড়লেখা সড়কের গাজিটেকা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সুমন্ত দাস বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বারইকান্দি গ্রামের মৃত হরেন্দ্র কুমার দাসের ছেলে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় কবলিত সিএনজি ও লাশ উদ্ধার করা হয়েছে।
বড়লেখা উপজেলার গাজিটেকা এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সিএনজি অটোরিক্সা মৌলভীবাজার-থ-১১-৬৭৮৩ খাদে পড়ে সিএনজি ড্রাইভার সুমন্ত দাস (৫০) ঘটনাস্থলে মারা যায়। ১১ জুলাই বৃহস্পতিবার রাত ১২টায় বিয়ানীবাজার-বড়লেখা সড়কের গাজিটেকা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সুমন্ত দাস বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বারইকান্দি গ্রামের মৃত হরেন্দ্র কুমার দাসের ছেলে। বড়লেখা থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় কবলিত সিএনজি ও লাশ উদ্ধার করা হয়েছে। বড়লেখা প্রতিনিধি॥
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.