
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী সমাজ হৈতিষী বকুল পাল মহালদার পরলোক গমন করেছেন। বুধবার রাত ১১টায় শ্রীমঙ্গলস্থ একটি ক্লিনিকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বকুল পাল মারা যাওয়ার খবর পেয়ে রাত থেকেই শ্রীমঙ্গল রুপসপুরস্থ নিজ বাসভবনে তাকে শেষ বারেরমতো দেখতে শত শত লোকের ভিড় জমে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রথমে তার বাসায়,পরে রুপসপুর দূর্গা মন্দির, শ্রীমঙ্গল জন্নাথ জিউর আখড়া ও সবুজবাগ শশাণ কালী মন্দির প্রাঙ্গনে শত শত লোক তাকে শেষ বিদায় জানান। বকুল পাল মহালদার একজন পরোপকারী ও বিভিন্ন সংগঠনের সাংগঠনিক দায়িত্বে ছিলেন। দুপুর ১২টায় সবুজবাগ শশানে তার শেষকৃত অনুষ্ঠিত হয়। সেখানেও সহশ্রাধিক লোকের সমাগম ঘটে।
কুলাউড়ায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে ‘মাস্ক সপ্তাহ’ উপলক্ষে কুলাউড়া থানা পুলিশ কর্তৃক র্যালী, জনসাধারনের মধ্যে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সহ মাস্ক ব্যবহারের জন্য জনসাধারণকে শপথ বাক্য পাঠ করানো হয়।
পুলিশ সুপার, মৌলভীবাজার দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর নেতৃত্বে আজকে কুলাউড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.