শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মুজিব শতবর্ষ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে শীতবস্ত্র বিতরন করা হয়।
অনুষ্ঠান সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিষেশ অতিথি হিসেবর উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, পরিষদেও সকল সদস্যবৃন্দ, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, পুলিশ পপরিদর্শক হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, উপজেলা যুবলীগের সাংহঠনিক সম্পাদক আবু তালেব বাদশা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.