রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। ১ আগষ্ট সোমবার দুপুর ১ টার সময় ইউনিয়ন মিলনায়তনে এ উপলক্ষে সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ ছালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুন নাহার। বক্তব্য রাখেন বর্তমান সদস্য এনামুল হক চৌধুরী, হিরা সেন অধিকারী, ছয়ফুল আলম, ছাতিম মিয়া, ময়নুল ইসলাম মাল্লুম, দেলোয়ার হোসেন বাবলু, সেলিম আহমদ, আব্দুর রকিব, ঝর্না অর্জুন, লিপি বেগম, রওশন আরা বেগম রোজি, সাবেক সদস্য আব্দুল হাকিম তালুকদার, আব্দুস শহীদ, মাসুক মিয়া, শামীম আহমদ, রুবি বেগম প্রমুখ। পরে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.