হোসাইন আহমদ॥ সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মৌলভীবাজার ইম্পিরিয়াল কলেজের উদ্যোগে ২ আগস্ট ঙ্গলবার ১১টায় কলেজের সম্মুখে ঘন্টাব্যাপী বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজ কো-অর্ডিনেটর সিতাব আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, প্রভাষক পংকজ কান্তি চক্রবর্তী, দেবতোষ সিংহ চৌধুরী, হাফেজ তাজুল ইসলাম, সাইদুল ইসলাম প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তারেকুর রহমান তারেক, হাবিবুর রহমান ও জহিরুল ইসলাম।
বক্তারা গুলশান ও শোলাকিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.