
বিকুল চক্রবর্তী॥ বছরের প্রথম দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল মাহমুদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই, মাস্ক বিতরণ ও করোনাকালীণ সময়ে বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে অভিভাবকদের নিয়ে সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকিরুল হাসান, শ্রীমঙ্গল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, সাংবাদিক চৌধুরী ভাস্কর হোম, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক ইমন দেব চৌধুরী, সাংবাদিক এসকে দাশ সুমন, আল ইব্রাহিম ও বর্ণ চক্রবর্তী। এ সময় বক্তব্যদেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোমা রানী সরকার, সহকারী শিক্ষক মুজিবুল হক প্রমূখ। এ সময় অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করেন। এ ছাড়াও জেলার প্রত্যেকটি বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে সামাজিক দুরত্ব বজায় রেখে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে মাস্ক ও বই বিকরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.