
জুড়ী প্রতিনিধি॥ রাতের আঁধারে জুড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন ওসি। ওসির দেওয়া কম্বল পাওয়া ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা বলেন, রাতে কনকনে শীতে যখন শরীর কাঁপছিল তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ওসি স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। ওসি স্যার যে কম্বল দিয়ে গেলেন, তা আমরা কোনদিন ভুলব না।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী বলেন, আমাদের জুড়ীতে দিন দিন শীতের তীব্রতা বাড়ছে। শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমি ব্যক্তিগত ভাবে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে কম্বল বিতরণ করেছি।এ সময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.