
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি চৌকশ অভিযানিক অভিযান চালায় ৯০,০০০ হাজার শলাকা ভারতীয় তৈরী পাতার বিড়িসহ দুইজনকে গ্রেফতার করা হয় র্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)।
৩ জানুয়ারি রোববার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের অন্তর্গত রবির বাজারস্হ দক্ষিণ রবির বাজার এর সাফা ফার্মেসী এর সামনে হইতে ৯০,০০০ হাজার শলাকা ভারতীয় তৈরী পাতার বিড়ি সহ ধৃত অভিযুক্ত আসামিঃ ।মোঃ শহিদ মিয়া(৩০), পিতাঃ মোঃ শফিক মিয়া,সাং রবির বাজার,থানাঃ কুলাউড়া,জেলাঃ মৌলভীবাজার, মোঃ আব্দুল কাইয়ুম (২০),পিতাঃ মোঃ মালিক মিয়া,সাং-পৃথিমপাশা,থানাঃ কুলাউড়া,জেলাঃ মৌলভীবাজার'দ্বয় কে গ্রেফতার করেন। উল্লেখিত ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ঠ থানায় প্রেরন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.