
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়ক থেকে জামায়াতে কর্মী দেওয়ান জামাল আহমদ (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২ আগস্ট বিকাল সাড়ে ৫ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। দেওয়ান জামাল আহমদ শহরের পুরাতন হাসপাতাল সড়কের দেওয়ান কামরুল ইসলাম এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহমদ জানান, জামাল আহমদের বিরুদ্ধো মৌলভীবাজার মডেল থানায় নাশকতার মামলা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.