শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর উদ্যোগে জঙ্গি বিরোধী লিফলেট, পোষ্টার ও স্টিকার বিতরণ করে শহরের জনসাধারণের মাঝে জঙ্গি বিরোধী গণসচেতনা মুলক এক প্রচারণা কর্মসুচি পালন করেছে। ২ আগস্ট মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকায় শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর ক্যাম্প ইনচার্জ সিনিয়র এএসপি হায়াতুন নবী’র নেতৃত্বে এ প্রচারণা চালানো হয়।
এসময় ক্যাম্পের অন্যান্য অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর ক্যাম্প ইনচার্জ সিনিয়র এএসপি হায়াতুন নবী জানান, র্যাবের সদর দপ্তরের নির্দেশে দেশ ব্যাপী জঙ্গি বিরোধী লিফলেট, পোষ্টার ও স্টিগার দিয়ে শহরের জনসাধারণের মাঝে জঙ্গি বিরোধী গণসচেতনা মুলক এ প্রচারণা কর্মসুচি পালন করছেন। তিনি আরো জানান, মঙ্গলবার বিকালে এ ক্যাম্পের আওতাধীন হবিগঞ্জ শহরেও একই ভাবে প্রচারণা চালানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.