
বিকুল চক্রবর্তী॥ শ্রীঙ্গঙ্গলের সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ- জাতি গোষ্টীর ৪৮টি পরিবারকে উন্নত জাতের গাভী গরু বিতরণ বতরণ করা হয়েছে।
১২ জানুয়ারী মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে শ্রীমঙ্গল প্রাণী সম্পদ অফিস প্রাঙ্গনে এ গাভী গুলো কৃষকদের হাতে তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সামাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্ত্ ীও উন্নয়ন কর্মকর্তা হাসান আলী।
উপজেলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে ৩২ লক্ষ টাকা ব্যায়ে ৪৮টি গরু ক্রয় করে অনগ্রসর জাতি গোষ্টির মধ্যে বিতরণ করা হয়। তিনি জানান, পর্যায়ক্রমে গরুর খাদ্য উপকরন, গোয়ালঘর নিমার্নসহ আরো প্রয়োজনীয় সহায়তা করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.