
তোফায়েল পাপ্পু॥ শ্রীমঙ্গলে বাবুছ সালাম জাফর আলী খাঁন জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার ১৮ জানুয়ারি বিকাল ৪ টায় উপজেলার শাপলাবাগ এলাকায় দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. ইউসুফ আলী, সিন্দুরখান ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, পৌর কাউন্সিলর আব্দুল করিম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম স¤পাদক ইয়াসিন আরাফাত রবিনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.