
জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে সৌদি প্রবাসী হাবিবুর রহমান ফ্রিজ এন্ড টিভি নক আউট দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতার ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ২৪ জানুয়ারি রাতে উপজেলার উত্তর জাঙ্গীরাই আদর্শ ক্লাবের আয়োজনে এবং উত্তর জাঙ্গীরাই মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় আব্দুল্লাহ কিংস ও শিশু কিশোর পরিষদ পরস্পরের মোকাবেলা করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় উভয় দল যৌথ চ্যাম্পিয়ন হয়। উপস্থিত থেকে খেলা উপভোগ করেন- জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্টপোষক সৌদি প্রবাসী হাবিবুর রহমান, জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সকালের সময় প্রতিনিধি মনিরুল ইসলাম, প্রভাত টিভির সম্পাদক ইকবাল খান, আমেরিকা প্রবাসী আবুল হোসেন, সৌদি প্রবাসী মাসুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ রুহুল আমিন, মোঃ নুরে আলম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হেকিম, নজরুল ইসলাম মাস্টার, আব্দুল জব্বার, আমজাদ হোসেন খোকন, উত্তর জাঙ্গীরাই আদর্শ ক্লাবের সভাপতি বাহার উদ্দিন উজ্জ্বল, শিশু কিশোর পরিষদের টিম ম্যানেজার আসুক হায়দার, আব্দুল্লাহ কিংসের টিম ম্যানেজার রায়হান আহমেদ শাহীন প্রমূখ।
পরদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরে আলম। জুড়ী উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের পৃষ্টপোষক সৌদি প্রবাসী হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.