
আব্দুর রব॥ জুড়ীতে ১৫০০ অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ২৯ জানুয়ারী শুক্রবার বিকেলে স্থানীয় জাগরণ সমাজকল্যাণ সংস্থা নামক সমাজসেবী সংগঠনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
জাগরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি হুমায়ূন রশীদ রাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়ছল আহমদের পরিচালনায় উপজেলার গোয়ালবাড়ী ইউপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কম্বল বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক উপ কমিটির সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন,পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউপি সদস্য আবুল কাশেম দুলাল, ইউপি যুবলীগের সভাপতি ইমদাদুল ইসলাম চৌধুরী মাছুম, সম্পাদক জহির উদ্দিন, সাংবাদিক ইকবাল খান, জাগরন সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক রুয়েল আহমদ, পাবেল আহমেদ, রাসেল আহমেদ, শাহ আলম, তামিম আহমেদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.