
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পুলিশ সুপার নির্দেশে শ্রীমঙ্গলে থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষে শ্রীমঙ্গল থানার এসআই মোহাম্মদ আল আমিন ও এসআই মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে ৩০ জানুয়ারী শনিবার শ্রীমঙ্গল থানাধীন আশিদ্রোন ইউনিয়ন এর সিন্দুরখাঁন রোড সাকিনস্থ জনৈক মজিবুর রহমান ভাই ভাই সমিল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায় ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আসামী হলেন মোঃ শাহিন মিয়া (২৮), পিতা- মোঃ তাহের মিয়া, মাতা- মোছাঃ সুজনা বেগম , স্থায়ী : সাং-শাহজাহানপুর বাজার (শিববাড়ী), উপজেলা/থানা- শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
অপরদিকে শ্রীমঙ্গল থানার এসআই কাশী চন্দ্র শর্মা তাহার সঙ্গীয় ফোর্স সহ মির্জাপুর ইউপির বৌলাছড়া চা বাগান হাসপাতাল লাইনের আসামী মনো সাওতাল এর বসত বাড়িতে অভিযান পরিচালনা করিয়া ২৫ (পচিশ) লিটার চোলাইমদ সহ আসামী মনো সাওতাল (৪৫), পিতা- মৃত সহদেব সাওতাল, স্থায়ী: সাং-বৌলাছড়া চা বাগান হাসপাতাল লাইন, উপজেলা/থানা-শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে গ্রেফতার করেন।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচাজ মোঃ আব্দুছ ছালেক বলেন শ্রীমঙ্গল থানা এলাকাকে মাদক মুক্ত করার লক্ষ্যে শ্রীমঙ্গল থানা পুলিশ কর্তৃক মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তীতে উক্ত বিষয়ে মাদক আইনে ০২টি মামলা রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.