স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের জালালপুর নিবাসী মরহুম আব্দুল মন্নান এর পুত্র, জুড়ী টি এন খানম একাডেমি কলেজের প্রতিষ্ঠাকালীন (১৯৯৪) ব্যাচের শিক্ষার্থী ফখরুল ইসলাম (৪২) সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
সোমবার ১ ফেব্রুয়ারী স্থানীয় সময় দুপুর ১২টায় সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল আজিজ হাসপাতালে মারা যান।
জানা যায়, ফখরুল ইসলাম গত ১৪/১৫ দিন পূর্বে জেদ্দার গওজেন এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আহত হলে চিকিৎসার জন্য তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশে পরিবার পরিজন সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.