
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ৩ আগস্ট বুধবার বিকেলে জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালী পরবর্তী উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন। এতে সমাজসেবা কর্মকর্তা খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ শাহাব উদ্দিন এমপি। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু প্রমুখ। আলোচনা সভা শেষে ২০০ জন শিক্ষার্থী, ১০০ জন কৃষক ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ১টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর আগে হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি নব-নির্মিত উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.