
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল স্টেশন রোড থেকে মদ, মদের বোতল, যৌন উত্তেজক টেবলেট উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি রাতে এ বারের সন্ধান পাওয়া যায়। পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবিরের নেতৃত্বে এস আই আলমগীরসহ সঙ্গীয় ফোর্স শহরের সামছুদ্দীন এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনে এক অভিযান চালিয়ে পেট্রোল পাম্পের অফিস রুম হতে বিদেশি মদ,মদের বোতল, যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির জানান,অফিসের মালিক মুরাদ বিন মঈনুদ্দিন পলাতক রয়েছে, তবে পেট্রোল পাম্পের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। এই চক্রটির সাথে আরও লোক জড়িত রয়েছে ও তারা দীর্ঘ দিন থেকে এমন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
তবে এ ব্যাপারে মুরাদ তার নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন তার পরিবারের লোকজনের সাথে জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা রয়েছে। তারা তাকে ফাঁসানোর জন্য এ কাজ করতে পারেন বলে জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.