
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে স্থাপিত হচ্ছে বাংলাদেশে প্রথম সিনিয়র সিটিজেন হেলথ কেয়ার সেন্টার এন্ড হসপিটালিটি কেন্দ্র।
বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গল উপজেলা সেমিনার হলে এ বিষয়ে প্রকল্পটির সংশ্লিষ্ট কর্মকর্তা, স্টেকহোল্ডার ও স্থানীয় প্রশাসনের অংশগ্রহনে এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিপিপি এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুলতানা আফরোজ।
পিপিপি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয় এর আয়োজনে এ মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, পিপিপি এর ডিজি যুগ্ন সচিব আবুল বাশার, সিনিয়র সিটিজেন হেলথ কেয়ার সেন্টার এন্ড হসপিটালিটি কেন্দ্র এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, পরিচাক ডা. আশিষ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডা. পার্থ সারথি সোম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্যদেন ডা. হরিপদ রায়, জহর তরফদার ও সাংবাদিক বিকুল চক্রবর্তী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বয়স্কদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় পাবলিক পাটনারশীপ প্রকল্পের মাধ্যমে শ্রীমঙ্গলে ১৭১ কোটি টাকা ব্যায়ে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে থাকছে বয়স্কদের উন্নতমানের সেবাসহ আবাসন, থাকবে স্পেশালাইজড হসপিটাল, থাকবে কটেজ, লেকসহ বিভিন্ন সুবধা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.