
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৭ তম বার্ষিক সাধারন সভা বুধবার পল্লী ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিআরড়িবির সভাপতি ফজলুল হক ফজলুর সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীনের পরিচালনা সাধারন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা জামাল হোসেন, সাংবাদিক আজিজুল ইসলাম, বিআরডিবির ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা খোকন কুমার সাহা, পরিচালক মোঃ ছোওয়াব আলী, সাবেক পরিচালক আব্দুল মতলিব। আরো বক্তব্য রাখেন গিয়াছ মিয়া, লছমন নারায়ন নাইড়ু, জোৎসনা বেগম।
সভায় ২০২১-২০২২ অর্থ বছরের ২.৮৯.০১০০০ টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট উপস্থাপন করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানারা পারভীন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.