
স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর অভিযানে জাল নোট এবং ইয়াবা সহ পেশাদার মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলীকে গ্রেপ্তার করে।
২৮ ফেব্রুয়ারি রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার কুলাউড়া হরিচক গ্রামস্থ আলাউদ্দিনের বসত ঘরের ভিতর থেকে ১ হাজার টাকার ৩০ টি জাল নোট এবং ২৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ পেশাদার মাদক ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আজাদ আলী (৩০), পিতাঃ মৃত চাঁন আলী, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.