স্টাফ রিপোর্টার॥ এপেক্স ক্লাবস অব বাংলাদেশের ১৮তম ক্লাব এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ক্লাব স্কুলিং সম্প্রতি ফারইষ্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা-৪ এর অন্যতম এই ক্লাবটির স্কুলিং-এ প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা-৪ এর গর্ভনর এপেঃ জাহাঙ্গীর আলম খুরশিদ, বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, জেলা-৪ এর স্কুলিং এর চীফ কো-অর্ডিনেটর এপেঃ এড. মাছুম আহমদ। সভাপতিত্ব করেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ২০১৬ বর্ষের ক্লাব প্রেসিডেন্ট এপেঃ ডাঃ হেমন্ত চন্দ্র পাল। এছাড়াও রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ আব্দুল হান্নান, এপেক্স বাংলাদেশের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ ফরহাদ আহমদ,
পিডিজি-৪ এপেঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, পিডিজি-৪ এপেঃ আহমদ জাকারিয়া প্রমুখ। ৩ ঘন্টা ব্যাপী এই স্কুলিং অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের যে সকল এপেক্সিয়ানবৃন্দরা উপস্থিত ছিলেন তারা হলেন ক্লাব পিপিবৃন্দ এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, এপেঃ তোফায়েল আহমদ ডালিম, এপেঃ শহীদুল ইসলাম তনয়, এপেঃ আব্দুস সহিদ বাবুল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শরীফ আহমদ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ স্বপন কুমার দাস, আইপিপি এন্ড এক্সপেনশন ডিরেক্টর এপেঃ শাহীন আহমদ, সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ শফিউল আলম সৌরভ, ট্রেজারার এপেঃ কাজী কোহেলা বেগম, সার্ভিস ডিরেক্টর এপেঃ সুরমান আহমদ, মে.এন্ড এ.ডি এপেঃ জুবায়ের আহমদ সুহেল, পা.স্পি.এন্ড ডি.ডি. এপেঃ জাহাঙ্গীর আলম, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ সুহেল আহমদ, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ আয়েশা আক্তার, এপেঃ আব্দুল বাছিত, এপেঃ আজিজুর রহমান, এপেঃ আব্দুল জলিল, এপেঃ আলতাফ হোসেন সুমেল, এপেঃ আলাউদ্দিন শামীম, এপেঃ আব্দুল মুহিত, এপেঃ মুশফিকুর রহমান প্রমুখ। স্কুলিং সম্পন্ন হওয়ার পর ক্লাব পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিমের অর্থায়নে একটি মসজিদের প্রতিনিধির হাতে নামাজ পড়ার কার্পেট হস্তান্তর করা হয়। পরবর্তীতে আপ্যায়ন পর্ব শেষে ক্লাব স্কুলিং-২০১৬ এর সমাপ্তি টানা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.