
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক ৭ই' মার্চ উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক এই ৭ মার্চ পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রস্তুতিতে আনন্দ উদযাপন করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক ডেপুটি কমান্ডার কুমোদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু,সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, ইউপি মহিলা সদস্য রাবেয়া বেগম প্রমুখ। এছাড়াও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন, থানা পুলিশের অন্যান্য সদস্য , আওয়ামীলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.