
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের কৃতী সন্তান ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে. চৌধুরীর মাতা মহিয়সী নারী প্রয়াত বখতুন নেছা চৌধুরীর স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন এর উদ্যোগে সোমবার বিকেলে শ্রীমঙ্গল টি হেভেন রিসোর্ট এর সেমিনার হলে আয়োজিত এ স্মরণ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত বখতুন নেছা চৌধুরীর গর্বিত সন্তান ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার আহবায়ক আবু সিদ্দিক মো. মুসা, শ্রীমঙ্গলের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মোহাম্মদ ইদ্রিছ লেদু, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও শ্রীমঙ্গল টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জহর তরফদার।
সভায় মায়ের প্রতি স্মৃতিচারণ করে আজম জে. চৌধুরী বলেন, তাঁর মা তাঁকে খুব ভালোবাসতেন। মায়ের দোয়াতেই তিনি ভালো আছেন। তিনি বলেন, যাদের মা আছেন তাঁরা মাকে সেবা করার সুযোগ হারাবেন না। মা মারা গেলে এ সুযোগ কোটি কোটি টাকা খরচ করেও আর পাবেন না।
এ সময় বখতুন নেছা চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁর প্রয়ানে একটি শোকবার্তা তুলেদেন আজম জে. চৌধুরীর হাতে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.