
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে আভিযানিক অভিযান চালায় শ্রীমঙ্গলে ভাড়াউড়া সাকিনস্থ মেসার্স নাহার ট্রেডিংফিলিং ষ্টেশনের সামনে (শ্রীমঙ্গল-সিলেটগামী) পাকা রাস্তার উপর থেকে ১০৫ লিটার দেশীয় চোলাই মদজব্দসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়।
১৩ মার্চ শনিবার পেশাদার মাদক কারবারি অজিত কর (২৫), পিতা-ননী কর, সাং-দক্ষিণ উত্তরসুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে করেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.