
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি’।
১৪ মার্চ রোববার রাত ৮টায় শহরের ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্ট অ্যান্ডপার্টি সেন্টারে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম এ রকিব।
সভায় সর্বসম্মতি ক্রমে সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ (দৈনিক দেশকাল)কে সভাপতি এবং আতাউর রহমান কাজল (দৈনিক বাংলাদেশের খবর ও মোহনা টেলিভিশন) কে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এম. এ. রকিব (দৈনিক নয়া দিগন্ত) ও আবুজার বাবলা (দৈনিক মানবকণ্ঠ), সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন), এম. এ শুকুর (দৈনিক প্রতিদিনের সংবাদ), আনোয়ার হোসেন জসিম, (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) (দৈনিক খবরপত্র), দপ্তর ও প্রচার সম্পাদক সোলেমান আহমদ মানিক (দৈনিক আমার সংবাদ), অর্থ সম্পাদক শেখ কাওসার ইসলাম (কেটিভি বাংলা), সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাবাস সুমজাহান রুবা (দৈনিক আজকের অর্থনীতি), সদস্য মোঃ জামাল হোসেন (দৈনিক ভোরের দর্পণ), ইমরান আহমেদ মারজান (জেটিভি), আশিকুর রহমান চৌধুরী (সিলেট বিডি নিউজ ২৪ ডট কম) এবং অলক চৌহান রাহুল (প্রবাসীরদিগন্ত ডট কম)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.