
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৪ মার্চ রাতে সদর ইউনিয়নের বিরাহিমপুর এলাকার মাঠে এই টুর্নামেন্টে শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পূর্ব বিরাহিম সমাজ কল্যান সংস্থার আয়োজন বঙ্গবন্ধু নাইট টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন, উই অল আর শেখ হাসিনাস ম্যান বনাম প্রবাসী দল।
উক্ত অনুষ্ঠানে পূর্ব বিরাহিম সমাজ কল্যান সংস্থার সভাপতি শফিকুল ইসলাম জাবেদ ও সাধারণ সম্পাদক, মোঃ কামাল মিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা। এতে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সা এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সহ-সভাপতি কামরুল হাসান দুলন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মসুদুর রহমান মসুদ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন প্রমুখ।
উক্ত ফাইনাল খেলায় বিজয়ী হন উই অল আর শেখ হাসিনাস ম্যান। অনুষ্ঠানে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে খাসি তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.