
সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদফতর এর আয়োজনে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী মতবিনিময় ও আলোচনাসভা হয়েছে।
৮ আগষ্ট সোমবার দুপুরে শ্রীমঙ্গলে অবস্থিত জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভা হয়। শ্রীমঙ্গল উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার শহীদুল হক-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন মোলভীবাজারের জেলা প্রশাসক কামর”ল হাসান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহ্বুবুর রহমান ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.