
হোসাইন আহমদ॥ গুলশান, শুলাকিয়া ঈদগাহ ও কল্যানপুরে জঙ্গিদের হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৮ আগষ্ট সোমবার স্কুল প্রাঙ্গণে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ ও অভিবাবক সহ এলাকার সর্বস্থরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন পরবর্তী সমাবেশে স্কুলের প্রধান শিক্ষিকা অনুরাণী ভৌমিক বলেন, “সন্ত্রাস নয় শান্তি চাই, জঙ্গি মুক্ত সমাজ চাই”। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্টান কিংবা দেশে জঙ্গিবাদ নিরসনের জন্য তর”ণ সমাজকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে।
অন্যান্য বক্তারা গুলশান ও শোলাকিয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বির”দ্ধে সচেতনতা সৃষ্টির ওপর গুর”ত্বারোপ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.