
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বন পুনরুদ্ধার: উত্তরণ ও কল্যাণের পথ” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক বন দিবস।
২১ মার্চ রোববার সকালে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের চাউতলি বনবিটে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, চাউতলি বন বিট কর্মকর্তা জয়নাল আবেদিন, বন প্রহরী শফিকুল ইসলাম, রাজদীপ দেব দীপ ও সিপিজি সদস্যরা।
২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশন ২১ মার্চকে বন দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে বন বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.