
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পুষ্টি উন্নয়নে সহযোগিতা জোরদার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ মার্চ দূপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের অডিটরিয়ামে সুচনা কর্মসূচীর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
সুচনার প্রজেক্ট কো অর্ডিনেটর আনিসুর রহমান টিটু সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা নেছার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শিপন মিয়া, অফিসার ইনচার্জ অপারেশন নয়ন কারকুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কর্ণ চন্দ্র মল্লিক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল আশিদ্রোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। কর্মশালায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন কর্মকর্তা জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ মোট ৫০ জন লোক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, উপজেলার যে সকল এলাকায় মানুষ পুষ্টিহীনতায় ভুগছে বিশেষ করে শিশুরা। সে সব এলাকায় পুষ্টিকর সবজী, ফল ও গৃহপালিত পুশু পালনে গরুত্ব দিতে হবে। পাশাপাশি জন সংখ্যা নিয়ন্ত্রনেও আরো সোচ্চার হতে হবে। তারা বলেন শ্রীমঙ্গলের চা বাগান ও হাওর পাড়ে পুষ্টিহীনতার বেশ প্রারদুর্ভাব প্রভাব রয়েছে। এর কারণ হিসেবে তারা বলেন ওই এলাকায় মানুষের মধ্যে শিক্ষার হার কম ও তারা অনান্য এলাকার ছেয়ে অস্বচ্ছল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.