
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে বিদ্যুৎতিক সর্ট সার্কিট সংঘটিত হয়েছে।
১০ আগষ্ট বুধবার দুপুর ১টায় হাসপাতালের নতুন বিল্ডিং এর চতুর্থ তলায় মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রোগীরা জানান, হঠাৎ করে ওয়ার্ডে বিদ্যুতের বোর্ড থেকে আগুন বাহির হলে আমরা নার্সদেরকে বলি। এ সময় ওয়ার্ডে থাকা ৮জন রোগী ও তাদের আত্মীয় স্বজনরা দৌঁড়িয়ে বাহিরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। সর্ট সার্কিটে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে মৌলভীবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার পলাশ রায় বলেন, এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষতি হয়নি। সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.