
স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলায় শহরের করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শাহার উদ্দিন সাবু। তিনি শহরের গুহ রোডের উদ্দিন ট্রেডার্সের মালিক।
১২ এপ্রিল সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুর খবর আসে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৪ মার্চ মৌলভীবাজার সদর হাসপাতালে তিনি নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। পরের দিন সিলেট ল্যাব থেকে রিপোর্ট পজিটিভ আসে।
এই পর্যন্ত উপজেলায় দ্বিতীয় ঢেউ করোনায় সংক্রমিত হয়েছেন ২১ জন।তার মধ্যে মারা গেছেন ৫ জন।আর মোট আক্রান্ত হয়েছেন ২৭১ জন।দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলে সর্তক ও সচেতন হোক সুস্থ থাকুন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.