
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সিতাশ্রী গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।
৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন।

এক কিলোমিটার দীর্ঘ এই বিদ্যুত সঞ্চালন লাইনে প্রায় অর্ধশত পরিবার বিদ্যুতায়নের আওতায় এসেছে। এতোদিন অন্ধকারে থাকা প্রত্যন্ত এই অঞ্চলে কৃষি জমিতে সেঁচ, পোল্ট্রি খামার, রাইসমিল সহ কৃষি ভিত্তিক ও অন্যান্য ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে ওঠার সুযোগ তৈরী হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পল্লী বিদ্যুত কর্মকর্তা এবং আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা সায়রা মহসিন বলেন, ২০১৬ সালের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলার প্রতিটি গ্রামে বিদ্যুতের আলো পৌছে দেওয়া হবে। কেউ আর অন্ধকারে থাকবেনা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.