
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে পুলিশের হাতে ইয়াবাসহ সুমি ও ফরহাদ নামে দুই মাদককারবারী কে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানাযায়, ১৫ এপ্রিল বৃহস্পতিাবর ভোরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই মোহাম্মদ আলমগীর ও এএসআই সারোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শ্রীমঙ্গল থানাধীন লইয়ারকুল এলাকার জনৈক সুমি আক্তার অরফে সুলতানার বসত ঘরের ভিতর হইতে ৫০ পিস ইয়াবা ট্যাবলট উদ্বার করে। এ সময় মাদক বিক্রির দায়ে সুমি আক্তার সুলতানা (২১) ও মাদককারবারে জড়িত সুমির সহযোগী ইফতেহার আহমেদ ফরহাদ (২৩) কে গ্রেফতার করে পুলিশ।
ধৃত সুমি মুল বাড়ি চুনারুঘাট উপজেলার দাড়াগাও গ্রামে। বর্তমানে ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বসবাস করছেন। আর ইফতেহার আহমেদ ফরহাদ শ্রীমঙ্গল সেদর ইউনিয়নের পূর্ব শ্রীমঙ্গল গ্রামের আব্দুস সালাম রাজার ছেলে।
জিজ্ঞাসাবাদ শেষে উভয়কেই বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান,শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.