
স্টাফ রিপোর্টার॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে অভিযান চালায়।
১৫ এপ্রিল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান এলাকা থেকে ৫৮০ পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৬), পিতা-মোঃ রফিক মিয়া, সাং-গাজীপুরপূর্ব পাড়া, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করেন। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশিষ্ট থানায় হস্তান্তর করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.