
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় চাঞ্চল্যকর ধর্ষন মামলার আসামী গত ৫ মাস যাবৎ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো। শ্রীমঙ্গল থানাধীন টিকরিয়া নামক স্থানে বেগম রাছুলজান আব্দুল বারি উচ্চ বিদ্যালয়ের পাশে রাস্তা থেকে ছাত্রীকে কৌশলে প্রলোভনের মুখে উঠিয়ে জোরপূর্বক গণধর্ষণ মামলার অন্যতম আসামী মোঃ নাজিম উদ্দিন (প্রকাশ) সুজন মিয়া (৩০) কে আটক করে।
আলীসার কুল গ্রামের মৃত নূর মিয়ার ছেলে বলে জানা যায়। ২৪ এপ্রিল শনিবার দুপুর ২ টার দিকে পুলিশ ধর্ষককে আটক করে। দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামে পলাতক ছিল। শ্রীমঙ্গল অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক দিক নির্দেশনা মোতাবেক এবং পুলিশ পরির্দশক (তদন্ত) মোঃ হুমায়ূন কবির নেতৃত্বে এসআই কামরুল হাসান সহ একটি টিমের অভিযান পরিচালনা করিয়া শনিবার ২৪ এপ্রিল শ্রীমঙ্গল থানাধীন সদর ইইপি লালবাগ এলাকা হতে ঘাতক ধর্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ১৬৪ ধারায় জবানবন্দিতে ধর্ষক তার অপরাধ স্বীকার করে। এ বিষয়ে যোগাযোগ করা হলে, তদন্ত অছি হুমায়ুন কবির বলেন ধর্ষক বহুদিন ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো কিন্তু আজ আমরা তাকে গ্রেফতার করতে পেরেছি বলে নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.