
আব্দুর রব॥ বড়লেখার হাশিমপুরে প্রধান অতিথি হিসেবে নব প্রতিষ্ঠিত সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের পৃথক দুইটি একাডেমিক ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। তিন তলা বিশিষ্ট একটি ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছে আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন এবং অপর ভবনের অর্থায়ন ও বাস্তবায়ন করছেন কুয়েত প্রবাসী ব্যবসায়ী এনামুল হক। দোয়া পরিচালনা করেন মাওলান আব্দুল বাছিত।
৫ মে বুধবার ভবন নির্মাণ কাজের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভুমি ও ভবন দাতা দুবাই প্রবাসী ব্যবসায়ী বদরুল ইসলাম, কুয়েত প্রবাসী এনামুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান ছাব্বির আহমদ, স্কুলের ভুমিদাতা মুজিবুল ইসলাম তারেক, সমাজসেবক সমছ উদ্দিন, আব্দুল বাছিত, আজির উদ্দিন, তাজ উদ্দিন শেখ, সিরাজুল ইসলাম রিপন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.