স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল ফেতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে অতিদরিদ্র ও আসহায় পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।
শনিবার ৮ মে দূপুরে মৌলভীবাজার পৌরসভা আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৪‘শ ২১ পরিবারকে নগদ ৪‘শ ৫০ টাকা করে ভি.জি.এফ (অর্থ) বিতরণ করেন।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান ও পৌরসভার কর্মকতা এবং কর্মচারী বৃন্দ।
এছাড়াও ৫ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফয়ছল আহমদ, ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর অ্যাডভোকেট পার্থ সারথি পাল, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ্ আহমদ পাপ্পু, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর জিমি আক্তারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.