
স্টাফ রিপোর্টার॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মধ্যে মৌলভীবাজার এইড ইউকে উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ মে দুপুর মৌলভীবাজারের স্থানীয় পৌর জনমিলন কেন্দ্রে প্রায় ৩ শতাধিক মসজিদের ইমাম, মোয়াজ্জিন, দিনমজুর, শ্রমিকসহ গরীব ও অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে মৌলভীবাজার এইড ইউকে উদ্যোগে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে মাহবুব ইজদানী ইমরান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার এইড ইউকের বাংলাদেশ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ হিসাবে উপস্থিত ছিলেন- মিজানুর রহমান ( ভিপি মিজান), জাকির হোসেন উজ্জল, আব্দুল্লাহ মাহমুদ কোয়েল,জালাল আহমেদ, আব্দুল মুহিত, তুয়েল আহমেদ ও ফয়সল আহমেদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.