
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ঈদুল ফিতর উপলক্ষ্যে করোনা ভাইরাস পরিস্থিতিতে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়নের ৫শ' হতদরিদ্র মানুষের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, তুলে দিলেন আব্দুস শহীদ এমপি।
বৃহস্পতিবার ১৩ মে দুপুরে শ্রীমঙ্গল শহরের মিশন রোডস্থ নিজ বাসভবনে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির হাত থেকে এসব ঈদ উপহার গ্রহণ করেন উপজেলার ৫শ দরিদ্র উপকারভোগী মানুষ।
করোনা ভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ঈদ উপহার বিতরণ করেন তিনি। সময় উপস্থিত ছিলেন, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমুখ।
আব্দুস শহীদ এমপি সবাইকে ঈদ শুভেচ্ছা জানিয়ে বলেন প্রধানমন্ত্রী সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে এসব উপহার দিয়েছেন।করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ পালন করুন, পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী ও দেশবাসীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.