
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে চৌমুহনা চত্বরে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও নিরস্ত্র নারী-পুরুষ,শিশুসহ নিরিহ মানুষদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ মে দুপুর সোয়া ১১টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্তরে মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে মানববন্ধনের আয়াজন করা হয়।
উক্ত মানববন্ধনে মুসলিম যুব ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ সোহেল খান আশরাফের সভাপতিত্বে মানববন্ধনে শিক্ষক,ছাত্র, শ্রমিক, মানবাধিকার সংগঠন, বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ নানা শ্রেণী পেশার মানুষ স্বতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা বলেন ইসরাইল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতাবিরোধী কাজ করে আসছে বিশেষ করে পবিত্র রমজান মাসে ও ঈদের দিন ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলায় তাদের হিংস্রতা প্রকাশ করেছে তাই এখন সময়ের দাবি আন্তর্জাতিক মহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির বিধান নিশ্চিত করা এবং তার সাথে সাথে যতদিন পর্যন্ত ইসরাইল তাদের কৃতকর্মের জন্য নতজানু না হবে ততদিন পর্যন্ত ইসরাইলি পণ্য বয়কট করা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.