
স্টাফ রিপোর্টার॥ গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্ত্বে ২১ মে শুত্রুবার মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন ১২ নং পৃথিমপাশা ইউপিস্থ পাশা সাকিনস্থ মুড়াইছড়া ত্রিমুহনীস্থ মারজান ভ্যারাইটিজ স্টোর এর সামনে পাকা রা¯তার উপর অভিযান পরিচালনা করে ৩৫৮পিস ইয়াবা জব্দ সহ পেশাদার মাদক কারবারি মোঃ চেরাগ আলী(৩০), পিতা- মৃত মোবারক আলী, সাং-পূর্ব টাট্টিউলি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হ¯ান্তর করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.