
স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার আখাইলকুড়া ইউপির চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারন আসনের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগষ্ট শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান মৌলানা আলাউর রহমান টিপু,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যানকে সরকারের প্রতিনিধি উল্লেখ করে বলেন, আপনারা জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রতিটি এলাকার সমস্যা চিহ্নিত করে সততা ও নিষ্ঠার সাথে স্ব স্ব দায়িত্ব পালন করার আহবান করেন। এ ছাড়াও তিনি গরীবদের কল্যাণে বেশী করে কাজ করার পরামর্শ সহ প্রতিটি এলাকায় শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌতুক প্রথা নিমূর্লের ও পরামর্শ দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.