
স্টাফ রিপোর্টার॥ জেলা প্রশাসন মৌলভীবাজার ও জেলা মহিলা বিষযক অফিসের উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচির আওতায় হেলথ্ ক্যাম্প/১৬ইং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ আগষ্ট পৌর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুকুর রহমান শিকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিন ব্যাপী হেলথ্ ক্যাম্প এর আণুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ সত্যাকাম চক্রবর্তী, পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়েদা আক্তার, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.