
স্টাফ রিপোর্টারি॥ শ্রীমঙ্গলে লোকালয় থেকে একটি বিরল প্রজাতীর লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। ২৬ মে বুধবার রাত ৯টার দিকে উপজেলার ভাড়াউড়া চা বাগানের কেশব বাড়ই এর বাড়ি থেকে লজ্জ্বাবতী বানরটি উদ্ধার করে স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ।
সংগঠনটির সদস্য কাজল হাজরা বলেন, লজ্জাবতী বানরটি রাতে কেশব বাড়ই এর বাড়িতে ঢুকে আটকা পড়ে। আমরা বিষয়টি জেনে সেখানে যাই। এবং এই প্রাণীটিকে উদ্ধার করি। এসময় আমাদের সংগঠনের সমন্বয়ক সোহেল শ্যাম, সমন্বয়ক ও ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থউনাউজাম, সাংস্কৃতিক কর্মী কৌশিক ভট্রাচার্য্য উপস্থিত ছিলেন।
তারা আরও জানায় প্রাণীটি সুস্থ্য অবস্থায় রয়েছে। প্রাণীটিকে বর্তমানে পর্যবেক্ষণের জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। শুক্রবার প্রাণীটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।
ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার খোকন থউনাউজাম এর সাথে কথা বলে জানা যায়, লজ্জাবতী বানরটির বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis| এটি লরিসিডি পরিবারের একটি বানর প্রজাতি।
লজ্জাবতী বানর গাছের উঁচু স্থানে থাকতে পছন্দ করে। প্রাণীটিকে বাংলাদেশের পাহাড়ি সবুজ বনে পাওয়া যায়, তবে আর্দ্র পত্রঝরা বনে থাকার তথ্য রয়েছে। লজ্জাবতী বানর আইইউসিএন লাল তালিকায় সংকটাপন্ন হিসেবে অন্তর্ভুক্তি ঘটেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.