
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল মির্জাপুর চা বাগান থেকে সুজন বাগতি নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
১৪ আগষ্ট রবিবার সকালে পুলিশ তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে। নিহত সুজন বাগতি মির্জাপুর চা বাগানের মতিলাল বাগতির পুত্র। শ্রীমঙ্গল থানার এ এস আই শাহেদা আক্তার জানান, সুজন বাগতি রাতে কোন এক সময় কীটনাশক পান করে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.