স্টাফ রিপোর্টার॥ সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দাঁড়াও বাংলাদেশ এই শ্লোগান নিয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে মৌলভীবাজার জিরেনিয়াম স্কুল এন্ড কলেজ।

১৪ আগষ্ট রোববার জঙ্গিবাদ ও সন্ত্রানবাদের বিরূদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলতে দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জিরেনিয়াম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষেরা অংশ গ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, সামাজে অস্থিশীল করার জন্য সন্ত্রাসী ও জঙ্গিরা মানুষ হত্যা করছে। জঙ্গিবাদ নির্মূলে সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা বলয় তৈরী করতে হবে। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেনী-পেশার মানুষকে সোচ্ছার হওয়ার আহবান জানান বক্তারা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.