
স্টাফ রিপোর্টার॥ আইন শৃঙখলা রক্ষা ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি’র পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদক-২০১৬, সম্মাননা ও সনদপত্রে ভূষিত হয়েছেন।
এ উপলক্ষে ১০ আগষ্ট বুধবার ঢাকা বাংলাদেশ শিশু কল্যান পরিষদে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও আইন শৃঙখলা রক্ষা ও মানব সেবায় বিশেষ অবদানের জন্য শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন থাকে কাজী নজর”ল ইসলাম সম্মাননা-২০১৬ তে মনোনীত করেছে। আগামী ২৩ আগষ্ট ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে এ সম্মাননা প্রদান করার কথা রয়েছে। ইতি পূর্বে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পুর”ষ্কারে ভূষিত হয়েছেন।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ চলতি বছরের ৬ এপ্রিল মৌলভীবাজার মডেল থানায় যোগদান করার পর থেকে এলাকায় শান্তি শৃঙখলা রক্ষায় আন্তরিকতার সহিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.