বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুইজন বিরাঙ্গনা (বীরমাতা)কে দুটি বৈদ্যুতিক পাখা উপহার দিয়েছেন প্রবাসী সমাজ কর্মী সুব্রত চক্রবর্তী। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শ্রীমঙ্গলের ভুমিহীন বিরাঙ্গনা শিলা গুহ ও মায়া খাতুনকে জমিসহ দুটি ঘর দেয়া হয়। কিন্তু তাদের কোন প্রকার আয় না থাকায় ঘরে বৈদ্যুতিক পাখা লাগাতে পারেননি। তারা প্রচন্ড গরমে কষ্ট করেই সেখানে রাত্রী যাপন করছিলেন। বিষয়টি জেনে শ্রীমঙ্গল সবুজবাগের বাসিন্দা বর্তমান কাতার প্রবাসী সুব্রত চক্রবর্তী তাদের জন্য দুটি বৈদ্যুতিক পাকা উপহার দেন।
মঙ্গলবার রাতে সুব্রত চক্রবর্তীর পক্ষে এ পাখাগুলো তুলেদেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসেক্লাবের সদস্যরা। বিরঙ্গনা শিলাগুহ ও মায়া খাতুন জানান, এখনও তাদের মুক্তিযোদ্ধার সনদ দেয়া হয়নি। জেলা পর্যায়ে যাচাই বাছাই অংশ নিয়েছেন। তাঁদের মুক্তিযোদ্ধা ভাতা চালু হলে শেষ জীবনটা কিছুটা শান্তিতে কাটাতে পারবেন। এখন মানুষের সাহায্য নিয়েই তাদের চলতে হচ্ছে। এ বস্থায় তাদের পাশে দাড়ানোর জন্য সুব্রত চক্রবর্তী তারা ধন্যবাদ জ্ঞাপন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.